বুটেক্স সাংবাদিক সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাতুল সাহা (বাংলাভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাহদী হাসান চৌধুরী (চ্যানেল 24)।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আলভী আহমেদ (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তারেক রহমান (দৈনিক ইনকিলাব) ও মো. রাফি সারোয়ার (প্রতিদিনের বাংলাদেশ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেফাক মাহমুদ (দৈনিক নয়া দিগন্ত)। অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম (এশিয়া পোস্ট)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহরিয়ার ইসলাম (খবর প্রতিদিন)।
আজ বুধবার বুটেক্সসাস কক্ষে নির্বাচন হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

