EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য আসন থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে এ বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

কারগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম পর্বের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে যা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

আবেদন নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।বদলি হতে আগ্রহীদের অভিভাবকের প্রতিস্বাক্ষরসহ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন যাচাই-বাছাই করে ১ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে বোর্ডের সার্ভারে পাঠাবে।

বোর্ড জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। এছাড়া টেকনোলজি, প্রবিধান ও শিফট একই থাকতে হবে। অর্থাৎ প্রথম শিফটের শিক্ষার্থী কেবল প্রথম শিফটেই বদলির আবেদন করতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো অকৃতকার্য বা ‘রেফার্ড’ পাওয়া শিক্ষার্থী এ বদলির সুযোগ পাবেন না।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com