ভারতে চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ভোক্তামূল্য সূচক (সিপিআই) ভিত্তিক খুচরা মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৪ শতাংশে পৌঁছেছে। আগস্ট মাসে এই হার ছিল ৪.৮৩ শতাংশ। দেশটির পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় (MoSPI) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ বিষয়টি জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, শহর অঞ্চলের তুলনায় ভারতের গ্রামগুলোতে পণ্যের দামের প্রভাব বেশি পড়েছে। সেপ্টেম্বরে দেশটির গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.০৮ শতাংশে, যেখানে শহরাঞ্চলে এই হার ছিল ৪.৮৮ শতাংশ।

পোশাক ও পাদুকা (ফুটওয়্যার) খাতেও সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৯৩ শতাংশ স্পর্শ করেছে। এর মধ্যে কাপড় ও পোশাকের দাম বার্ষিক ভিত্তিতে ৪.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর জুতো ও পাদুকা পণ্যের দাম বেড়েছে ১.৭৮ শতাংশ।

প্রকাশিত তথ্যে স্পষ্ট যে, ভারতের বাজারে ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে পাদুকা পণ্যের তুলনায় পোশাক খাতে দাম বাড়ার প্রবণতা বেশি দেখা গেছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com