টেক্সটাইল ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি শুরু ২৭ সেপ্টেম্বরবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ পর্বের শিক্ষার্থীদের ইনস্টিটিউট বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বদলির আবেদনে শিক্ষার্থীকে বাবা, মা বা অভিভাবকের স্বাক্ষর নিতে হবে। আবেদন জমা পড়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাবে।


