Advertisement

“ইঞ্জিনিয়ার্স ডে” উপলক্ষে আগামী ১৬ মে শনিবার বিকেল ৫টায় রাজধানীর আইইবি কাউন্সিল হলে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইমানা শাহরিন তানিয়া, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানে দেশের টেক্সটাইল ও প্রকৌশল খাতের পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবির ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ জানান, সেমিনারটি প্রকৌশলীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com