Advertisement

বাংলাদেশের তৈরি পোশাক খাতে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা আরও শক্তিশালী করতে বিকেএমইএ এবং ইউরোপভিত্তিক অ্যাক্ট প্রতিনিধিদলের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠককে খাতটির টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্পখাতে একটি অভিন্ন আচরণবিধি প্রণয়ন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা এবং পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে বিকেএমইএ ও অ্যাক্টের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আমল পোদ্দার, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং অ্যাক্টের নির্বাহী পরিচালক মিরা নিউমায়ার।

এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন প্রাইমার্কের মোহাম্মদ ইসমাইল, এইচঅ্যান্ডএম, জি-স্টার র’ এবং পেন্টল্যান্ড গ্রুপের প্রতিনিধিরা।

বৈঠকে টেকসই প্রবৃদ্ধি, দায়িত্বশীল সোর্সিং এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ও বাংলাদেশের প্রস্তুতকারকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com