টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে ৪৩ সদস্যের একটি শক্তিশালী উপ-কমিটি গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। গত ২৬ এপ্রিল (রবিবার) এ্যাবের পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন। দেশের টেক্সটাইল খাতের প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগিয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উপ-কমিটির জন্য সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, টেক্সটাইল খাতের জরুরি চ্যালেঞ্জ ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রাথমিক প্রস্তাব আগামী ১৫ দিনের মধ্যে মূল কমিটির কাছে প্রেজেন্টেশন আকারে জমা ও উপস্থাপন করতে হবে।
এছাড়া কমিটির কাজ আরও গতিশীল করতে প্রয়োজন অনুযায়ী মূল কমিটিকে অবহিত করে এক বা একাধিক বিশেষজ্ঞ বা অভিজ্ঞ প্রকৌশলীকে এই উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। ৪৩ সদস্যের এই বিশেষ কমিটিতে দেশের প্রথিতযশা বস্ত্র প্রকৌশলী ও শিক্ষাবিদদের রাখা হয়েছে।
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস টেক্সটাইল শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ্যাবের এই বিশেষ উপ-কমিটির সুপারিশগুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেক্সটাইল শিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ক উপ-কমিটির ৪৩ জন সদস্য হলেন,
১। প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম (আহবায়ক)
২। প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন (সদস্য-সচিব)
৩। প্রকৌশলী নাসিরউদ্দিন মিয়া
৪। প্রফেসর ডঃ মোঃ জুলহাস উদ্দিন
৫। ড. প্রফেসর আইয়ুব নবী খান
৬। প্রকৌশলী ড. মাহবুবুল হক
৭। প্রকৌশলী মোঃ সাইদুর রহমান
৮। প্রকৌশলী কাজী দবির উদ্দিন
৯। প্রকৌশলী এ টি এম সামসু উদ্দীন খান
১০। প্রকৌশলী আসিফ মোঃ সামি
১১। প্রকৌশলী দেওয়ান সাইফুল আলম মাসুদ
১২। প্রকৌশলী সাঈদ মুনীর
১৩। প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম
১৪। প্রকৌশলী গোলাম কবির সায়গল
১৫। প্রকৌশলী মাহবুব আলম চৌধুরী
১৬। প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম
১৭। প্রকৌশলী এ কে এম মহসিন আহমেদ
১৮। প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক
১৯। প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন
২০। প্রকৌশলী এস এম মিজানুর রহমান
২১। প্রকৌশলী আমিনুল ইসলাম
২২। প্রকৌশলী আবুল কালাম আজাদ
২৩। প্রকৌশলী আবু হোসেন হিটলু
২৪। প্রকৌশলী খালেদুল ইসলাম মিথুন
২৫। প্রকৌশলী মিয়া মোঃ মাইনুল ইসলাম পলাশ
২৬। প্রকৌশলী মোঃ আব্দুস সালাম
২৭। প্রকৌশলী রেজাউল করিম রেজা
২৮। প্রকৌশলী জহিরুল ইসলাম লিটন
২৯। প্রকৌশলী মোহাম্মদ আসিফুল আলম আসিফ
৩০। প্রকৌশলী শামিম দেওয়ান
৩১। প্রকৌশলী সাজেদুল হক শালুক
৩২। প্রকৌশলী মোঃ আইয়ুব হোসেন মুকুল
৩৩। প্রকৌশলী জাহিদুর রহমান আনিস
৩৪। প্রকৌশলী মোহাঃ মইদুল ইসলাম (মঈদ)
৩৫। প্রকৌশলী মোঃ সাইদুর রহমান রবিন
৩৬। প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী
৩৭। প্রকৌশলী রাসেল আহমেদ
৩৮। প্রকৌশলী এ এস এম আশিক ইসতিয়াক (লিখন)
৩৯। প্রকৌশলী চন্দ্র শেখর দাস
৪০। প্রকৌশলী মোঃ ফারুকুল ইসলাম জনি
৪১। প্রকৌশলী আরফান আলী প্রামাণিক
৪২। প্রকৌশলী শহিদুল ইসলাম নাশিদ
৪৩। প্রকৌশলী ইসতিয়াক আহমেদ নাবিল

