নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমডি মারজুকুর রহমান সৌরভ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মিডিয়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও উদ্যমী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব দীর্ঘদিন ধরে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট ও শরীরচর্চামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, নেতৃত্বগুণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, তারা শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ইনডোর ও আউটডোর বিভিন্ন খেলাধুলার আয়োজন, আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট এবং নতুন ক্রীড়া উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন

