Advertisement

নিটারে ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পাবলিক স্পিকিং অফিসিয়াল (পিএসও)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও পাবলিক স্পিকিং সক্ষমতা বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্লাবের সভাপতি বলেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং নিয়ে থাকা জড়তা দূর হবে এবং তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে।

সমঝোতা স্মারকের আওতায় দুই সংগঠন যৌথভাবে শিক্ষার্থীদের জন্য কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, নেতৃত্বগুণ বিকাশ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা তৈরিতে সহায়ক হবে।

উভয় সংগঠন আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং ভবিষ্যতের জন্য দক্ষ ও প্রভাবশালী বক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com