Advertisement

দেশে টেক্সটাইল ও গার্মেন্টস খাতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনের লক্ষ্যে যৌথভাবে প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) শাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশন, লিংক ওয়েল এক্সিবিশন কোম্পানি লিমিটেড এবং ইকো এক্সপো বাংলাদেশ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

গতকাল শনিবার ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিটিএমএর সাবেক সহ-সভাপতি এবং ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষর করেন। এছাড়া অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও এতে সই করেন।

বস্ত্র ও পোশাক খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং নতুন প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলো যৌথভাবে প্রদর্শনীর পরিকল্পনা, আয়োজন, প্রচার ও সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির ভিত্তিতে প্রতিবছর যৌথভাবে প্রদর্শনী আয়োজন করা হবে। যেখানে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিক যন্ত্রপাতি, নতুন প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com