Advertisement

দেশের বিভিন্ন জাতীয় শিল্পকলা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন BGMEA University of Fashion & Technology-এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাবের সদস্যরা চিত্রকলা ও লাইভ আর্ট বিভাগে কৃতিত্ব দেখিয়ে প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়েছেন।

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘EKPHORIA – National Art & Photography Exhibition 2026’-এ বিইউএফটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতার আর্ট বিভাগে Tashin Akter চ্যাম্পিয়ন এবং Maisha Tahrin Sneha রানার-আপ হন।

এছাড়া ‘Pure Chemicals Presents – নীরবতায় কলরব ৭.০ Live Art Contest 2026’-এ চ্যাম্পিয়ন হয়ে নতুন সাফল্য যোগ করেন Anindita Kundu।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অর্জন তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও শিল্পীসত্তার প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে বিইউএফটির অবস্থান আরও শক্তিশালী করেছে।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশে বিইউএফটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com