টিইসিএন কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা।
০২ মে, ২০২৬ তারিখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,নোয়াখালী (টিইসিএন) কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল সন্তোষজনক। পরীক্ষার্থী ও উপস্থিতির হার: বিটেক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীদের ভর্তিচ্ছু যাত্রাকে সহজ করতে এবং মানসিক প্রশান্তি দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কলেজের *১৪, ১৫,১৬, ১৭ এবং ১৮ তম ব্যাচের শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।
তাদের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল: ১/ হেল্প ডেস্ক: আসন বিন্যাস খুঁজে পেতে ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পরীক্ষার্থীদের সহায়তা। ২/ সকালের নাস্তা: দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর নাস্তার ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অভিভাবকগণ শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

