- বিইউএফটি-তে টেক্সটাইল বর্জ্যকে টেকসই ব্যবসায়িক ধারণায় রূপ দিচ্ছেন বাংলাদেশি ও ডাচ শিক্ষার্থীরা
- বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ, আসন ১০০
- সানকো-ডিবিএলের নতুন ডেনিম কারখানায় কর্মসংস্থান হবে সাড়ে ৪ হাজার মানুষের
- বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ওয়ারফেজের চার দশকের রক ঐতিহ্য নিয়ে ব্লুচিজের বিশেষ পোশাক সংগ্রহ
- গাজীপুরে পোশাক কারখানায় নারী কর্মীর মৃত্যুর খবরটি গুজব: পুলিশ
- আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
Author: মিরর ডেস্ক
ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্প্রিং-২০২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় বিভাগীয় কার্যক্রম, শিক্ষকবৃন্দ, পড়াশোনার কাঠামো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রাণবন্ত এই আয়োজনে নতুন শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়, যা তাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। এ সময় বিভাগীয় শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। নতুন শিক্ষাজীবনের এই সূচনায় শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।
গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা গ্লোবালের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের ডিবিএল গ্রুপের বিভিন্ন উৎপাদন সুবিধা পরিদর্শন করেছেন। এই সফরে নেতৃত্ব দেন পুমার গ্লোবাল সোর্সিং (অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ) বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভ্যালেরি অটিসিয়ার এবং পুমা বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মইন হায়দার চৌধুরী। সফরের মূল উদ্দেশ্য ছিল ডিবিএল গ্রুপের আধুনিক উৎপাদন ব্যবস্থা, টেকসই উদ্যোগ এবং গুণগত মান উন্নয়নে চলমান কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া। এ সময় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের আনু, পরিচালক আওয়াবিন আরাফ এবং পরিচালক আহনাফ আবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সফর ডিবিএল গ্রুপ ও পুমার মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্ককে…
বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ডেনিমের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, বিশ্বে ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ফ্যাব্রিক হলো ডেনিম। জিন্স প্যান্ট, জ্যাকেট, স্কার্টসহ বিভিন্ন পোশাকে ডেনিম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে কাঁচা ডেনিম (Raw/Unwashed Denim) সরাসরি পোশাক তৈরির জন্য উপযুক্ত নয়। এটিকে ব্যবহার উপযোগী, আকর্ষণীয় ও ক্লাসি করতে বিভিন্ন ধরনের ওয়াশিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে ডেনিম কাপড়ে রঙের বৈচিত্র্য, মোলায়েমতা, আরামদায়ক স্পর্শ এবং ফ্যাশনসচেতন স্টাইল যোগ হয়। ডেনিম ওয়াশ কী? ডেনিম ওয়াশ হলো এমন একটি বিশেষ প্রক্রিয়া, যেখানে কেমিক্যাল, পানি এবং মেশিন ব্যবহার করে ডেনিম কাপড়কে নরম, আরামদায়ক ও আকর্ষণীয় করা হয়। ডেনিম ওয়াশের উদ্দেশ্য ১. রঙের…
একটি ছোট উদ্যোগ এখন বদলে দিচ্ছে গ্রামের বহু নারীর জীবন। শাহিন মিয়ার গড়ে তোলা এই কারখানায় বর্তমানে অর্ধশতাধিক নারী প্যান্ট, শার্ট ও পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন। পাশাপাশি নতুনদের দক্ষ করে তুলতে কারখানার পাশের একটি কক্ষে পাঁচজন নারীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শাহিন মিয়া জানান, তাঁর লক্ষ্য শুধু ব্যবসা বাড়ানো নয়—গ্রামের দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি বলেন, আর্থিক সহায়তা পেলে কারখানার পরিসর আরও বাড়ানো সম্ভব হবে। এতে আরও অনেক মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এই কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় ভগবানপুর গ্রামের শেফালী আক্তার (৩৭)। তিনি বলেন, দিনমজুর স্বামীর…
একসময় গার্মেন্টস কারখানার কাটিং টুকরো, পুরনো পোশাক কিংবা অব্যবহৃত ফ্যাব্রিক—সবই ছিল ‘বর্জ্য’। এগুলোর স্থান ছিল ডাস্টবিনে কিংবা ল্যান্ডফিলে। কিন্তু বিশ্বজুড়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে দ্রুত। এখন সেই বর্জ্যই হয়ে উঠছে নতুন কাঁচামাল, আর তার ওপর দাঁড়াচ্ছে টেকসই ফ্যাশনের এক নতুন অর্থনীতি। বর্জ্য থেকে সম্পদ: ধারণার পরিবর্তন টেক্সটাইল বর্জ্যের সংজ্ঞা খুবই পরিচিত—কারখানার leftover কাপড়, ব্যবহৃত পোশাক, কিংবা অব্যবহৃত সুতা। এতদিন এগুলো পরিবেশের জন্য বোঝা ছিল। কিন্তু এখন এগুলোকে “waste” নয়, “resource” হিসেবে দেখা হচ্ছে। এই পরিবর্তনই তৈরি করেছে Recycling ও Upcycling-এর মতো নতুন ধারা। কীভাবে তৈরি হচ্ছে নতুন ফ্যাশন টেক্সটাইল বর্জ্যকে কাজে লাগানোর দুটি প্রধান পদ্ধতি এখন শিল্পে গুরুত্ব পাচ্ছে। Recycling-এর…
বিশ্বজুড়ে ফ্যাশন শিল্পে নীরবে এক বড় পরিবর্তন ঘটছে। একসময় যেসব জিনিসকে আমরা ‘বর্জ্য’ হিসেবে ফেলে দিতাম—যেমন কমলার খোসা, আনারসের পাতা বা অন্যান্য ফলের অবশিষ্টাংশ—সেগুলোই এখন পরিণত হচ্ছে আধুনিক পোশাকের কাঁচামালে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোও এই প্রবণতার দিকে ঝুঁকছে, ফলে বর্জ্য থেকেই তৈরি হচ্ছে নতুন ‘লাক্সারি’ ফ্যাশন। আগে কাপড় তৈরিতে প্রধানত প্রাকৃতিক তন্তু ব্যবহার করা হতো, যেমন তুলা, পাট বা সিল্ক। কিন্তু এখন প্রযুক্তির উন্নতির কারণে ফলের পাল্প, বাঁশ, কলাগাছ কিংবা অন্যান্য উদ্ভিদের নরম অংশ থেকেও তৈরি হচ্ছে উন্নতমানের ফ্যাব্রিক। ফলে প্রতিদিনের ব্যবহৃত খাবারের অংশও এখন আমাদের পোশাকে জায়গা করে নিচ্ছে। উদ্ভিদ থেকে কাপড়: নতুন সম্ভাবনার পথ প্রকৃতিতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়—এই ধারণাকেই…
শ্রমিকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে এপেক্স হোল্ডিংস লিমিটেড কর্তৃপক্ষ। শনিবার (১১ এপ্রিল ২০২৬) ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা কার্যকর করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আন্দোলনে নেতৃত্বদানকারী কোনো শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং কাউকে ছাঁটাই করা হবে না। এছাড়া রমজান মাসে ১০ ঘণ্টার বেশি কাজ করানো হবে না এবং টিফিন ও ইফতারের মানোন্নয়ন করা হবে। প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো
এপেক্স হোল্ডিংস লিমিটেডের আওতাধীন সব কারখানার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জানানো হয়েছে যে, আগামী সোমবার (১৩ এপ্রিল ২০২৬) থেকে কারখানার সব বিভাগ ও শাখা যথারীতি খোলা থাকবে। সবাইকে তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কাজে উপস্থিত থাকতে বলা হয়েছে।আজ ১২ এপ্রিল (রবিবার) কারখানা বন্ধের দিনটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে মেনে নিয়ে তা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। তাই কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, চলমান পরিস্থিতির কারণে বায়ারদের (ক্রেতা)…
বাংলা নতুন বছর মানেই পহেলা বৈশাখ—বাঙালির প্রাণের উৎসব। এই দিনে শুধু আনন্দ আর উদযাপনই নয়, সাজ-পোশাকেও থাকে আলাদা এক মাত্রা। বৈশাখের পোশাক যেন আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর রুচির এক সুন্দর প্রকাশ। পহেলা বৈশাখের পোশাকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় লাল-সাদা রং। মেয়েদের জন্য সাদা শাড়ি লাল পাড় যেন এক চিরচেনা ছবি। এর সঙ্গে থাকে লাল ব্লাউজ, খোঁপায় গাঁদা বা রজনীগন্ধা ফুল, হাতে লাল চুড়ি—সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। অনেকেই এখন শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ বা ফিউশন ড্রেসও বেছে নিচ্ছেন, যেখানে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। ছেলেদের পোশাকেও থাকে সরলতা আর ঐতিহ্যের মিশেল। সাদা বা হালকা রঙের পাঞ্জাবি, সঙ্গে পায়জামা বা জিন্স—এটাই সবচেয়ে…
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এপেক্স হোল্ডিংস লিমিটেড তাদের চারটি সহযোগী প্রতিষ্ঠানের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপাদন কার্যক্রমে অনিশ্চয়তা ও প্রশাসনিক নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড এবং এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেডের সকল শ্রমিক-কর্মচারীর উপস্থিতি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

