Author: মিরর ডেস্ক

দেশের তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ দাবি জানানো হয়। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পোশাক খাতের নানা চ্যালেঞ্জ এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দেশে গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে…

আরও পড়ুন

রাজধানীর দারুসসালাম এলাকায় একটি গার্মেন্টস কারখানায় তিন শতাধিক নারী কর্মীকে নিয়ে স্বাস্থ্য ও হাইজিন বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস ও ওয়েলবিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মধ্যে অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সহায়তায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। সেমিনারে নারী কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। তাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তাহরিমা তানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল প্রেসিডেন্ট সৌরভ অধিকারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েলবিং ফাউন্ডেশনের…

আরও পড়ুন

সাদা পোশাকের আলাদা এক আকর্ষণ আছে। ঝকঝকে সাদা শার্ট, পাঞ্জাবি বা বিছানার চাদর যেমন পরিচ্ছন্নতার অনুভূতি দেয়, তেমনি সামান্য দাগ বা হলদেটে ছোপও সহজেই চোখে পড়ে। ফলে কয়েকবার ব্যবহারেই প্রিয় সাদা পোশাক তার আগের উজ্জ্বলতা হারিয়ে ফেলে। তবে দুশ্চিন্তার কিছু নেই—ঘরের সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই সহজে এই পোশাকগুলোকে আবার নতুনের মতো করে তোলা সম্ভব। সাদা কাপড় পরিষ্কারের সহজ একটি উপায় হলো লেবু ব্যবহার। লেবুর প্রাকৃতিক অ্যাসিড দাগ ও হলদেটে ভাব দূর করতে কার্যকর। এজন্য হালকা গরম পানিতে দুই-তিনটি লেবুর রস মিশিয়ে কাপড় এক থেকে দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিকভাবে ধুয়ে ফেললে কাপড়ের মলিনতা অনেকটাই দূর হবে এবং সতেজ…

আরও পড়ুন

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার লক্ষ্যে কাজ চলছে জোর গতিতে। বিশেষ করে দীর্ঘদিন ধরে অচল থাকা টেক্সটাইল ও পাটকলগুলো পুনরুজ্জীবিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সক্রিয় উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দিনাজপুর ও নীলফামারীতে কয়েকটি টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বন্ধ জুট ও টেক্সটাইল মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল চালুর জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং সম্ভাবনাময় বিনিয়োগকারীদের আগ্রহও দেখা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই…

আরও পড়ুন

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী এ আয়োজনের নেতৃত্ব দেয় নিটার কালচারাল ক্লাব, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম। বৈশাখ উদযাপনের সূচনা হয় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। দিনব্যাপী আয়োজনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, বৈশাখী খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রাণ ফিরে পায় বৈশাখের আমেজ। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টায় একাডেমিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হওয়ার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে। পরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে বসে বিভিন্ন হস্তশিল্প ও খাবারের স্টল। এসব স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ শিক্ষকরা। পাশাপাশি উপস্থিতদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাত ও ভর্তা। উৎসবকে আরও প্রাণবন্ত করতে বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজন করা…

আরও পড়ুন

বাংলা নববর্ষকে ঘিরে নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসিএন)-এ অনুষ্ঠিত হয়েছে ‘নববর্ষীয় বিতর্ক উৎসব’। পহেলা বৈশাখ (১৪৩৩ বঙ্গাব্দ) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টিইসিএন ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ আয়োজন শুরু হয়। উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল— “এই সংসদ বিশ্বাস করে, পান্তা-ইলিশ ছাড়া নববর্ষ উদযাপন অবৈধ ঘোষণা করা উচিত।” এতে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘পান্তা-ইলিশ যুক্তি সংঘ’ এবং বিরোধী দলে ছিল ‘বৈশাখী তুফান’। দুই দলই যুক্তিপূর্ণ বক্তব্য, উপস্থাপনা দক্ষতা এবং রসবোধের সমন্বয়ে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। আলোচনায় উঠে আসে প্রাচীন বাংলার ঐতিহ্য, মোগল আমলের সাংস্কৃতিক প্রভাব এবং বর্তমান…

আরও পড়ুন

নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসিএন) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য বৈশাখী র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল কার্যক্রম। র‍্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকা ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। উৎসবের অংশ হিসেবে দিনজুড়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর ক্লাব’-এর আয়োজনে ‘বৈশাখী আড্ডা’ ছিল অন্যতম আকর্ষণ। গান, নাচ এবং লোকসংগীতের পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। অক্ষর ক্লাবের সভাপতি অমিত চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারও…

আরও পড়ুন

দেশে টেক্সটাইল ও গার্মেন্টস খাতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনের লক্ষ্যে যৌথভাবে প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) শাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশন, লিংক ওয়েল এক্সিবিশন কোম্পানি লিমিটেড এবং ইকো এক্সপো বাংলাদেশ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল শনিবার ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিটিএমএর সাবেক সহ-সভাপতি এবং ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষর করেন। এছাড়া অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও এতে সই করেন। বস্ত্র ও পোশাক খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং নতুন প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলো…

আরও পড়ুন

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত বর্তমানে বড় ধরনের চাপের মুখে পড়েছে। মোট রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশ আসা এই খাতে টানা কয়েক মাস ধরে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আট মাস ধরে তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে শীর্ষ ১০ রপ্তানি বাজারের অধিকাংশ দেশেই আয় কমেছে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান ও ডেনমার্ক। এসব দেশের মধ্যে নয়টি বাজারেই রপ্তানি আয় হ্রাস পেয়েছে। একমাত্র ব্যতিক্রম স্পেন, যেখানে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। সবচেয়ে…

আরও পড়ুন