Author: AtikurRahman

বাংলাদেশের টেক্সটাইল শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই শিল্পে দক্ষ মানবসম্পদ গঠনে যে কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, তার মধ্যে অন্যতম হলো পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (PTEC)। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠানটি শতাধিক বছরের পথচলায় দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতে অসংখ্য দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল প্রকৌশলী উপহার দিয়েছে। বর্তমানে এটি বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। শান্ত পরিবেশে মানসম্মত শিক্ষা:পাবনা জেলার শালগাড়িয়ায় অবস্থিত কলেজ ক্যাম্পাসটি শহরের কোলাহল থেকে দূরে, শান্ত ও সবুজ পরিবেশে গড়ে উঠেছে। প্রায় শতবর্ষী গাছপালা, খোলা মাঠ ও সুশৃঙ্খল অবকাঠামো শিক্ষার্থীদের জন্য এক…

আরও পড়ুন

বিশ্বের কলা উৎপাদনকারী দেশগুলোতে কলা কেটে নেওয়ার পর বাকি থাকা মোটা ট্রাঙ্ক বা প্যসুডোস্টেম (কলার গাছের অবশিষ্ট অংশ) প্রায়শই মাঠে ফেলে দেওয়া হয় বা পোড়ানো হতো। এই বিশাল পরিমাণ বর্জ্য শুধু অপচয় নয়, বরং পরিবেশ দূষণের জন্যও সমস্যা তৈরি করত। তবে এখন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণার মাধ্যমে এই বর্জ্যকে মূল্যবান শিল্পকাঁচামালে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষকরা দেখিয়েছেন যে কলার ট্রাঙ্কে থাকা সেলুলোজ-জাতীয় ফাইবার খুবই শক্তিশালী ও টেকসই। এই ফাইবারের মান তুলনামূলকভাবে জুট বা সিসালের মতো প্রচলিত প্রাকৃতিক আঁশের সঙ্গে সমান বা এর চেয়ে শক্তিশালী হতে পারে। এর ফলে কলার ট্রাঙ্ক থেকে তৈরি ফাইবার দিয়ে টেক্সটাইল, ঘরের কাপড়, উন্নতমানের কাগজ…

আরও পড়ুন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। ধর্মঘটের প্রভাব শুধু জেটি ও ইয়ার্ডে সীমাবদ্ধ নেই; বরং বন্দরের বহির্নোঙরেও পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে বহির্নোঙরে অবস্থান করা প্রায় ৮০টি বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে ছোট লাইটার জাহাজে পণ্য খালাস কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থিং…

আরও পড়ুন

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ৫৬ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে, এই হত্যার বিচার বিলম্বিত হওয়া কেবল একটি ব্যক্তিগত হত্যাকাণ্ডের বিচারহীনতা নয়; বরং এটি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী চেতনা, তরুণ সমাজের নিরাপত্তা ও দেশের ন্যায়বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। বুটেক্সের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠ, যিনি ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করতে ‘ইনকিলাব মঞ্চ’ প্রতিষ্ঠা করেন। তার এই ভূমিকার কারণেই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে তারা মনে করেন। ২০২৫ সালের…

আরও পড়ুন