ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের প্রকৌশলী ভোটারদের সুবিধার্থে এবং ভোটদান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি জারি করা হয়েছে।

আইইবি পরিচালনা পরিষদ নির্বাচনের এ ভোটগ্রহণ ঐদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভোটারদের স্বার্থে কেন্দ্রে যাওয়ার আগেই নিজ নিজ ভোটার নম্বর, নির্ধারিত কেন্দ্র এবং জরুরি নির্দেশনাগুলো ভালোভাবে জেনে নিতে বলা হয়েছে। দায়িত্বশীলতা ও পেশাগত মূল্যবোধ বজায় রেখে সব ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

এবারের নির্বাচনে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এগ্রিকালচারাল, কেমিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল সহ বিভিন্ন ডিভিশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com