বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২য় সমাবর্তন আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রাজুয়েটদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।গত ২১ অক্টোবর অনুষ্ঠিত ডিনস কমিটির ১১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বাড়ানো হয়।

সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় রেজিস্ট্রেশন চলাকালীন সময়ে মূল সনদ ইস্যুর কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিটি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মারজানী তুবন নাহার।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com