আইপিই বিষয়ক প্রতিযোগিতা আইপিই রিভেল ২০২৬-এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিজনেস কেস কম্পিটিশন, কেড এবং ফটোগ্রাফি কম্পিটিশন । প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৬ নিটার ক্যাম্পাসে। এ আয়োজনে মোট পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ ২০ হাজার টাকা।

বিজনেস কেস কম্পিটিশন প্রতিযোগিতার সমস্যা প্রকাশ করা হবে ৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। সমাধান জমা দেওয়ার শেষ সময় ৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইন ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু ও ফলাফল প্রকাশ করা হবে ৮ নভেম্বর। এ পর্বের জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের তালিকা ও চূড়ান্ত সমস্যা প্রকাশ করা হবে ১৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। প্রতিযোগিতার মহাসমাপনী অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর নিটার ক্যাম্পাসে।

ক্যাড প্রতিযোগিতা: ক্যাড প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২৬ অক্টোবর। অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ১৬ নভেম্বর। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর

নিটার ক্যাম্পাসেফটোগ্রাফি কমপিটিশন : ফটোগ্রাফি কমপিটিশনে নিবন্ধনের শেষ তারিখ ২৬ অক্টোবর। ছবি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ৭ নভেম্বর এবং জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর। চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ১৬ নভেম্বর। ২০ নভেম্বর নিটার ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী ও চূড়ান্ত বিচার অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানপ্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে ২১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনে প্রতিযোগীদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরার সুযোগ থাকবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com