চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রথম আট মাসে পর্তুগালের বস্ত্র ও পোশাক খাত থেকে আয় বেড়েছে ২.৪ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোতে বিক্রি বৃদ্ধি এবং সেলাই করা পোশাক (ওভেন) ও কারিগরি টেক্সটাইলের বাড়তি চাহিদার ওপর ভর করে এই সাফল্য এসেছে।

পর্তুগিজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউটের (আইএনই) সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের প্রথম আট মাসে এ খাত থেকে দেশটির মোট রপ্তানি দাঁড়িয়েছে ৩৭৮ কোটি ইউরো (৩.৭৮ বিলিয়ন ইউরো)। যা গত ২০২৫ সালের একই সময়ের চেয়ে প্রায় ৮ কোটি ৭১ লাখ ইউরো বেশি।

বাজারের ধরন ও ভৌগোলিক চিত্র

  • ইউরোপীয় ইউনিয়ন (EU): ইইউভুক্ত দেশগুলোতে রপ্তানি ১.৩% বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ কোটি ইউরোতে।
  • ইইউ-এর বাইরের দেশ: ইউরোপের বাইরের বাজারগুলোতে পর্তুগালের বস্ত্র রপ্তানি ৫% বেড়ে ১০৯ কোটি ইউরো ছুঁয়েছে।
    (নন-ইইউ দেশগুলোতে গতি বেশি থাকলেও পর্তুগালের মোট রপ্তানির প্রায় ৭১ শতাংশই এখনো যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে।)

যেসব পণ্যের রপ্তানি বেড়েছে ও কমেছে

রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নন-নিটেড বা সেলাই করা তৈরি পোশাক। এই খাতের রপ্তানি ৮.৫% বেড়ে ৬৯ কোটি ৬৫ লাখ ইউরোতে পৌঁছেছে। অন্যদিকে নিটেড (নিটওয়্যার) পোশাক খাতের রপ্তানি ১.৩% বেড়ে ১৪৬ কোটি ইউরো হয়েছে, যা এখনো পর্তুগালের টেক্সটাইল খাতের প্রধান আয়ের উৎস।

এছাড়া টেকনিক্যাল বা বিশেষ কাজে ব্যবহৃত টেক্সটাইলের রপ্তানি ১৩.৮% এবং কার্পেট ও মেঝের আচ্ছাদন পণ্যের রপ্তানি ১৭.২% বেড়েছে। গৃহস্থালি টেক্সটাইল পণ্যের রপ্তানিও ২.১% বৃদ্ধি পেয়ে ৫১ কোটি ৮০ লাখ ইউরো হয়েছে।

তবে কৃত্রিম আশঁ ও সুতার বাজারে মন্দা দেখা গেছে। সিন্থেটিক স্ট্যাপল ফাইবারের রপ্তানি ২৬.৪% এবং সিন্থেটিক ফিলামেন্টের রপ্তানি ১১.২% কমেছে। পাশাপাশি তুলা রপ্তানিতেও ৪.৬% পতন লক্ষ্য করা গেছে।

প্রধান আমদানিকারক দেশসমূহ

পর্তুগালের টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় ক্রেতা স্পেইন। তবে এ বছর স্পেইনে রপ্তানি সামান্য (০.১%) কমে ৮৭ কোটি ৩৩ লাখ ইউরো হয়েছে।

দেশের নামরপ্তানি আয় (ইউরো)বার্ষিক পরিবর্তন
স্পেইন৮৭.৩৩ কোটি-০.১%
ফ্রান্স৫৫.৯২ কোটি+৪.১%
জার্মানি৩০.৭১ কোটি-২.৬%
যুক্তরাষ্ট্র৩০.০৯ কোটি+৩.১%
নেদারল্যান্ডস২৩.০১ কোটি+১০.২%
ইতালি১৯.১৬ কোটি-১১.১%

শীর্ষ বাজারগুলোর বাইরে মেক্সিকো (+৭১.৭%), ভিয়েতনাম (+৮৮.২%) এবং পোল্যান্ডে (+২৫%) পর্তুগিজ টেক্সটাইল পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com