নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) স্পোর্টস ক্লাব -এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির
সভাপতি হিসেব দ্বায়িত্ব পেয়েছে আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একদল মেধাবী, উদ্যমী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী, যারা কলেজের ক্রীড়া কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করতে কাজ করবেন।
আশা করা যায়, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতা, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় এনটেক স্পোর্টস ক্লাব এর ক্রীড়া কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলায় ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

