বাংলাদেশ কারাতে ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা আজ ফেডারেশন ভবনে সভাপতি ইঞ্জি. আব্দুস সোবহান, সিআইপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর ফেডারেশনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কারাতে খেলার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ঘোষিত এই নতুন কমিটিতে শীর্ষ পদ অর্থাৎ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা (সিআইপি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
একই সাথে, নতুন এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নীট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন।

