ফ্যাশন, চলচ্চিত্র এবং গল্প বলার সৃজনশীল সমন্বয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফ্যাশন ক্লাব আয়োজন করেছে ‘রিলস অ্যান্ড রানওয়ে ২০২৬’।

১৩ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়।অনুষ্ঠানে বিইউএফটি শিক্ষার্থীদের নিজস্ব নকশায় তৈরি পোশাক নিয়ে মনোমুগ্ধকর র ্যাম্প শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্র ” দ্যা ডেভিল ওয়্যারস প্রাডা” থেকে অনুপ্রাণিত একটি বিশেষ সিনেমাটিক উপস্থাপনা দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। পুরো আয়োজনে ফ্যাশনকে কেবল পোশাকের নান্দনিকতায় সীমাবদ্ধ না রেখে গল্প বলা, সংস্কৃতি এবং সৃজনশীল অভিব্যক্তির শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-র চেয়ারম্যান জনাব ফারুক হাসান স্যার এবং উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্যার। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্ভাবন, মানসম্মত শিক্ষা ও শিল্পক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃষ্ঠপোষক, অংশীদার প্রতিষ্ঠান, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং আয়োজক দলের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।বিইউএফটি জানায়, ‘রিলস অ্যান্ড রানওয়ে ২০২৬’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে ভবিষ্যৎ ফ্যাশন শিল্পের নেতৃত্ব দিতে সক্ষম দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com