জাতীয় ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) কর্তৃপক্ষ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বি.এসসি. ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে নবভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান এবং ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯:০০টা থেকে নির্ধারিত সময়সূচি অনুসারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি নিটার ক্যাম্পাসের কনফারেন্স রুমে আয়োজন করা হবে।
বিভাগভিত্তিক ওরিয়েন্টেশনের সময়সূচি নিম্নরূপ—* ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (FDAE): সকাল ৯:০০টা–১০:০০টা* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE): সকাল ১০:০০টা–১১:০০টা* ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE): সকাল ১১:০০টা–১২:০০টা* ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE): দুপুর ১২:০০টা–১:০০টা* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (সেকশন-এ, বি): দুপুর ২:০০টা–৩:০০টা* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (সেকশন-সি, ডি): দুপুর ৩:০০টা–৪:০০টাএছাড়া, ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের নির্দেশনা অনুযায়ী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বি.এসসি. ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।
নিটার কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশগ্রহণ এবং নির্ধারিত তারিখে ক্লাসে যোগদানের জন্য আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাস রুটিন ও সেকশন তালিকা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।


