EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর রামপুরায় চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (৮ জুন) দুপুরের পর থেকে তারা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের এই আন্দোলনের কারণে রামপুরা রুটের এক পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, চাকরি হারানোর প্রতিবাদে গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com