EMMTEX SLN Textile Industry Advertisement Banner

সরকারি ব্যবস্থাপনায় জর্ডানের বিভিন্ন পোশাক কারখানায় পাঁচ হাজার নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জর্ডানে গার্মেন্টস মেশিন অপারেটর পদে মোট পাঁচ হাজার নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ বা স্বল্প দক্ষ—উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

নির্বাচিত কর্মীরা জর্ডানের পোশাক কারখানায় তিন বছর মেয়াদি চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন, যা পরবর্তীতে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করলে ওভারটাইম সুবিধাও পাওয়া যাবে।

বেতনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীরা মাসিক ১৩০ জর্ডান দিনার (প্রায় ২২ হাজার ১০০ টাকা) বেতন পাবেন। এছাড়া কর্মীদের আবাসন, খাবার ও প্রাথমিক চিকিৎসা ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। জর্ডানে যাতায়াতের বিমানভাড়াও কোম্পানি প্রদান করবে

প্রার্থীদের বাছাইয়ের জন্য আগামী ৩ এপ্রিল থেকে প্রতি শুক্রবার সকাল ৭টায় পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মিরপুরের বাংলাদেশ–কোরিয়া টিটিসি এবং মহিলা টিটিসি।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com