Advertisement

“ডিবেট ফর ডেমোক্রেসি” কর্তৃক আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিটার ডিবেটিং সোসাইটি। যুক্তি, আত্মবিশ্বাস, দলগত সমন্বয় ও অসাধারণ উপস্থাপনার মাধ্যমে দলটি এই সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।

গৌরবময় এই আয়োজনে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং “ডিবেট ফর ডেমোক্রেসি”-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

এই অসাধারণ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিটার ডিবেটিং সোসাইটির মাননীয় মডারেটর রায়হান আহমেদ জয় স্যার। তাঁর দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণা দলটির আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে অ্যাডভাইজার সাকিলা সাজ্জাদ ম্যাম এবং রেজিস্ট্রার বদরুল স্যারকে, যাঁরা সার্বিকভাবে পাশে থেকে সহযোগিতা ও সমর্থন প্রদান করেছেন।

এছাড়াও বিশেষ ধন্যবাদ জানানো হচ্ছে নিটার ডিবেটিং সোসাইটির সেই সকল সদস্যদের, যারা অডিয়েন্স হিসেবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে দলকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁদের সমর্থন দলটির মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।

নিটার ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে, ইতিবাচক মনোভাব, নিরলস পরিশ্রম এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। এই অর্জন শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস ও অনুপ্রেরণার উৎস।ভবিষ্যতেও যুক্তি, জ্ঞান ও নেতৃত্বের চর্চার মাধ্যমে নতুন নতুন সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ নিটার ডিবেটিং সোসাইটি।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com