EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদযাত্রার চাপ কমাতে তৈরি পোশাক কারখানাগুলোতে তিন ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত ঈদ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার ঈদে গত বছরের তুলনায় প্রায় এক কোটি বেশি যাত্রী যাতায়াত করতে পারেন। এছাড়া ঈদের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অনিয়ম নিয়ন্ত্রণে সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন ঠেকাতে বিশেষ নজরদারি জোরদার করা হবে।

এ লক্ষ্যে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়াসহ দেশের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হবে বলেও জানান তিনি।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com