সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিবেট প্রিমিয়ার লীগের প্রাথমিক পর্ব। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর তীক্ষ্ণ যুক্তি, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিতর্কের প্রতিটি ম্যাচেই তৈরি হয় ভিন্নমাত্রার উত্তেজনা। যুক্তি ও বাকশক্তির লড়াইয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করতে দেখা যায় প্রতিটি দলকে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। আয়োজকরা জানান, তরুণদের যৌক্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রাথমিক পর্ব শেষে সেরা দলগুলো পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। ডিবেট প্রিমিয়ার লীগের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

