Advertisement

আজ সোমবার সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্তমঞ্চ প্রাণচাঞ্চল্যে রঙিন হয়ে উঠেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের আয়োজিত বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘চড়ুইভাতী-২৬’-এ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা। বন্ধুত্ব, হাসি, গান, আড্ডা ও নানা আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে কিছুটা স্বস্তি ও নির্মল আনন্দ উপভোগ করেন।অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় আড্ডা, স্মৃতিচারণ ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, ‘চড়ুইভাতী-২৬’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; বরং সহপাঠীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও স্মৃতিকে আরও গভীর করার একটি বিশেষ উপলক্ষ।দিনশেষে আনন্দঘন এই আয়োজন শিক্ষার্থীদের হৃদয়ে রেখে যায় অসংখ্য সুন্দর স্মৃতি, যা সময়ের সঙ্গে হয়ে থাকবে তাদের জীবনের এক মূল্যবান অধ্যায়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com