EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ট্রেন্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ন্যাশনাল টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-০১”-এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নিটার টেক্সটাইল টিম।

রোমাঞ্চকর এই ম্যাচে নিটার টেক্সটাইল টিম মুখোমুখি হয় টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দলের। নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। পেনাল্টি শুটআউটে নিটার টেক্সটাইল টিম ৪–২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে নিটার টেক্সটাইল টিম টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, দৃঢ় মনোবল এবং সমন্বিত প্রচেষ্টা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিটার টেক্সটাইল পরিবারের সদস্য, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আগামী ম্যাচগুলোতেও দলের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com