নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ‘বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং’ প্রোগ্রামে ভর্তির নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও সময়সূচিতে সংশোধন এনেছে কলেজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত এই প্রতিষ্ঠানের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি সংক্রান্ত তথ্যগুলো নিচে তুলে ধরা হলো—সংশোধিত ভর্তি সময়সূচি:

অনলাইনে আবেদন ও ফি প্রদান: ২০ আগস্ট ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড: ২৭ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার), সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:২০ টা পর্যন্ত।

পরীক্ষার স্থান: নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সাহেপ্রতাব, নরসিংদী।

ফলাফল প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ফলাফল দেখার লিংক:

পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ডের পাশাপাশি ওয়েবাসাইটে পাওয়া যাবে:

১. www.ntec.college.gov.bd

২. www.bhb.gov.bd

জরুরি যোগাযোগ:

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে (রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:০০ টা হতে বিকেল ৫:০০ টা) ০১৫৫৮-৯৮৮৬৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com