ফ্যাশন সচেতনদের জন্য কেনাকাটার দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশের বেশ কিছু জনপ্রিয় ফ্যাশন হাউজ। গ্রীষ্মকালীন, বর্ষা কিংবা স্টক ক্লিয়ারেন্স—ভিন্ন ভিন্ন নামে ব্র্যান্ডগুলোতে এখন চলছে আকর্ষণীয় মূল্যছাড়। জেনে নিন কোন কোন আউটলেটে কত শতাংশ ছাড়ে আপনার পছন্দের পোশাকটি কিনতে পারবেন।

লা রিভএই

ব্র্যান্ডটিতে বর্তমানে চলছে বিশেষ ‘মনসুন সেল’। লা রিভের অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই পোশাকে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া গত বছরের পোশাকের ওপর রয়েছে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বড় ছাড়। গত ৯ জুলাই শুরু হওয়া এই অফারটি স্টক থাকা পর্যন্ত উপভোগ করা যাবে।

শিশু পরিবহন

শিশুদের এই পোশাক ব্র্যান্ডটিতে নির্দিষ্ট কিছু পণ্যে চলছে ফ্ল্যাট ৪০ শতাংশ ছাড়। শূন্য থেকে ৮ বছর বয়সী শিশুদের শার্ট, টি-শার্ট, প্যান্ট ও ফ্রকসহ বিভিন্ন পোশাকে এই অফার দিচ্ছে তারা। অনলাইন ও আউটলেট—উভয় জায়গায় ১০ জুলাই শুরু হওয়া এই ছাড়ের মেয়াদ থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

সেইলর

অনলাইনে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৪০ শতাংশ ছাড় দিচ্ছে সেইলর। এখানে নারী, পুরুষ ও শিশুদের সব ধরনের ট্রেন্ডি পোশাক পাওয়া যাবে। এর পাশাপাশি যারা সেইলরের নিজস্ব অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করবেন, তারা পাবেন বাড়তি আরও ১০ শতাংশ ছাড়।

ভারগো

ভারগোতে তাদের সব ধরনের পণ্যের ওপর চলছে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়। অনলাইন এবং শোরুম—উভয় মাধ্যমেই আজ এই বিশেষ ছাড়ের সময়সীমা শেষ হতে যাচ্ছে।

ওয়্যারহাউস

ওয়্যারহাউসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যেকোনো পোশাক অর্ডার করলেই ক্রেতারা পাবেন ১০ শতাংশ ছাড়। এছাড়া ওয়েবসাইট থেকে একের বেশিবার অর্ডার করলে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com