বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন ২০২৬ সহ)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই নতুন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।
ঘোষিত এই নতুন কমিটিতে শীর্ষ পদ অর্থাৎ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা (সিআইপি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।একই সাথে, নতুন এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নীট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে জানানো হয়, কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি কর্তৃক সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৮ জুলাই ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দফতর থেকে জারিকৃত এক অফিসিয়াল স্মারকের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

