‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব ক্যাটাগরিতে সিলভার (রোপ্য) পুরস্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ শ্রেণিতে এই সম্মাননা লাভ করে।
যৌথভাবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ। মূলত পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণ, সম্পদের সঠিক ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার বিশেষ অবদানের জন্য এনার্জিপ্যাক ফ্যাশনসকে এই পুরস্কার দেওয়া হয়।
গত ৫ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষে ট্রফি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ।


