ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রথম দিনের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের ভর্তি কার্যক্রম শেষে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৬ জনসহ মোট ৬৯ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে।ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভর্তি প্রক্রিয়া সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।নিটারের বিভিন্ন বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ আগামী দিনে দেশের বস্ত্র ও প্রকৌশল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে পরিচালিত নিটার দেশের অন্যতম শীর্ষ বস্ত্র ও প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

