Advertisement

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ ক্যাম্পাস কমিউনিটির অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) নিটার প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়ার পাশের মাঠে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিটার পরিবারের সদস্যরা আন্তরিক পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের পর প্রতিষ্ঠানের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এবং নিটার পরিবারের সকল সদস্যের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com