সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আয়োজিত এনএফপিএস-এর ৯ বছর পূর্তি অনুষ্ঠান “এনএফপিএস-এর ৯ বছর পূর্তি” সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মে, ২০২৬) কাজী নজরুল ইসলাম থিয়েটার প্রাঙ্গনে দিনব্যাপী এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা আয়োজন, যা পুরো ক্যাম্পাসকে আনন্দ ও মিলনমেলায় পরিণত করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মারক টি-শার্ট উন্মোচন ও ক্লাব কক্ষ উদ্বোধন। এছাড়াও দিনব্যাপী আড্ডা, হাড়িভাঙা, বায়োস্কোপ, ঘুড়ি উৎসব, উপহারভিত্তিক খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এনএফপিএস শুধু একটি ক্লাব নয়, এটি শিক্ষার্থীদের ভালোবাসা, বন্ধন ও সৃজনশীলতার একটি পরিবার। গত নয় বছরে ক্লাবটি শিক্ষার্থীদের জন্য নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
আরও বলা হয়, “এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ও বর্তমান সদস্যদের একত্রিত করা এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করেছে।”
এনএফপিএস-এর এই ৯ বছর পূর্তি আয়োজন শুধু একটি উদযাপনই নয়, বরং শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সৃজনশীলতা ও সম্প্রীতির প্রতিফলন হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন আরও ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে।

