বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন নিটার এর ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গাজী ফারহান ইশরাক তকি। ২০২৬ সালের জন্য প্রকাশিত এই তালিকায় তাঁর অন্তর্ভুক্তি নিটার পরিবার ও দেশের গবেষণা অঙ্গনের জন্য গর্বের বিষয়।

বর্তমানে তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির (The Hong Kong Polytechnic University) সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Enabling & Strategic Technologies এবং উপক্ষেত্র Energy। প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, ২০২৬ সালে তিনি বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। তালিকাটিতে তাঁর বৈশ্বিক অবস্থান ২,৮৫,৩৯২ এবং জ্বালানি গবেষণার উপক্ষেত্রে অবস্থান ৯,৫৪৮।

এলসেভিয়ার (Elsevier) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি বিজ্ঞানীদের তালিকার তথ্যের ভিত্তিতে এই স্বীকৃতি প্রকাশ করা হয়েছে। গবেষণায় অবদান, প্রকাশনা ও উদ্ধৃতিসহ বিভিন্ন গবেষণাসূচকের মাধ্যমে বিজ্ঞানীদের গবেষণাগত প্রভাব মূল্যায়নে এ ধরনের তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিটারের ৪র্থ ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থীর এই আন্তর্জাতিক অর্জন বর্তমান শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সাফল্য উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বপরিসরে নিজেদের অবস্থান তৈরি করার ক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com