যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টি ই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ লুৎফর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান রিফাত।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি আশরাফুল ইসলাম , কোষাধ্যক্ষ শ্রী ধীরাজ কুমার সিংহ , সহকারী কোষাধ্যক্ষ হাদী হাসান , যুগ্ন সম্পাদক মোঃ মারুফ হোসেন এবং বন্ধন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না সরকার , প্রচার সম্পাদক মোঃ মোবারক আলী। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান এবং উম্মে হাফসা।

নবনির্বাচিত সভাপতি তার অনুভুতি প্রকাশ করে বলেন, আমাকে JUST Textile Club-এর সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয়, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।

শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি সকল সদস্যের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে আশাবাদী। ইনশা আল্লাহ। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এর তারেক আহমেদ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com