বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান ইন্তেকাল করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৪:১০ ঘটিকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ড. মো: মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুটেক্সের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও, দি ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর পক্ষ হতে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, তিনি এক মাসেরও বেশি সময় ধরে আইসিইউতে ছিলেন। গত ৯ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্ত জমাট এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com