চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “টেক্সটাইল এডুকেশন ফেস্ট ২০২৬”-এর মূল পর্ব।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রতিনিধির মাধ্যমে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাব ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে টেক্সটাইল ক্লাব পিসিআইইউ (২০২৬ কার্যকরী কমিটি)।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মফজল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব ইউসুফ খান, এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় স্বনামধন্য তৃতীয় পক্ষের টেস্টিং, ইন্সপেকশন ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান এসজিএস বাংলাদেশ-এর একটি বিশেষ সেশন, যা প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়। এ সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।

এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিন শিন গ্রুপ-এর ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভাগ এর ডেপুটি ম্যানেজার জনাব রাকিব হোসেন।

পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা, সাসটেইনেবল ফ্যাশন ক্লথিং প্রদর্শনী এবং সাসটেইনেবিলিটি বিষয়ক পোস্টার প্রেজেন্টেশন, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ করে।শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আয়োজন করা হয় একটি ফ্যাব্রিক এক্সিবিশন, যেখানে প্রায় ৫০০ ধরনের ফ্যাব্রিক ও রেডিমেড গার্মেন্টস প্রদর্শিত হয়।

আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষ্যমতে, শিক্ষার্থীবান্ধব এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারবে এবং চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

এসময় তারা অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এসজিএস বাংলাদেশ এবং অনলাইন টেক্সটাইল স্কুল-কে আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com