বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম সক্রিয় সংগঠন ‘বুটেক্স টেক্সমেক সোসাইটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে পান্থ মোহাম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহতাসিম প্রবাল মনোনীত হয়েছেন।

সংগঠন সূত্র জানায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে সোসাইটির মডারেটর ও বিদায়ী নেতৃত্বের স্বাক্ষরের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মো. সুজন হাসান এবং ভাইস প্রেসিডেন্ট পদে মির্জা শাদমান শাহরিয়ার ও আবদুল্লাহ ইউনুস দায়িত্ব পেয়েছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে মো. নুজহাত ইসলাম নির্ঝর এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে তাহসিনুর রশীদ মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— ট্রেজারার (কোষাধ্যক্ষ) নাইম খান, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সৌরভ মিত্র, হিউম্যান রিসোর্স সেক্রেটারি মোহতাসিম অর্ণব, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. সাদিক হাসান পাবন, কালচারাল সেক্রেটারি মো. নাজমুল জামান নেহাল ও অতুলন ভট্টাচার্য, স্পোর্টস সেক্রেটারি আরিফুল ইসলাম সুইট, ইস্পোর্টস সেক্রেটারি হামিম সরদার এবং লজিস্টিকস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরণ্য দাস।

সোসাইটির মডারেটর প্রিথিলালা কামাল, বিদায়ী সভাপতি প্রান্ত বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান রফি এবং সাধারণ সম্পাদক আল মাহমুদ অর্ণব নতুন এই কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে টেক্সমেক সোসাইটি তাদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com