EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত “টেক্সটাইল ইন্ট্রা ব্যাচ ফুটবল চ্যাম্পিয়নশিপ – ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে বিভাগের মোট ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো থান্ডার টাইটান্স, ফ্যালকন এফসি, সেভেনটিন এম্পায়ার এবং সিনিস্টার সিক্সটিন।

শুরু থেকেই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। দারুণ পারফরম্যান্সের মাধ্যমে থান্ডার টাইটান্স এবং ফ্যালকন এফসি ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন জিদনে (১৫তম ব্যাচ)। গোলটিতে অ্যাসিস্ট করেন শাহিন (১৫তম ব্যাচ)। শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে ফ্যালকন এফসিকে পরাজিত করে থান্ডার টাইটান্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, দলগত সমন্বয় এবং ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন টুর্নামেন্টটিকে আরও প্রাণবন্ত করে তোলে।এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রতিবেদকের নাম : মোঃ আরিফ হোসেন ইউনিভার্সিটি অফ স্কলার্স

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com