গাজীপুরের ভোগরা এলাকায় অবস্থিত ‘ইউরো জিন্স লিমিটেড’ নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ আগস্ট কারখানা কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গত কয়েক দিন ধরে শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে জড়ো হয়ে কাজ বন্ধ রাখে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা কারখানার কয়েকজন কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কারখানার ভেতরে অস্থিতিশীল পরিবেশ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করেন। এরপর শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী, ৩০ আগস্ট থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নোটিশের অনুলিপি শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
Trending
- ১০ অক্টোবরের মধ্যে পোশাক খাতের নতুন মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি আইবিসির
- বাংলাদেশে নতুন কারখানায় যাত্রা শুরু করল জার্মান পোশাক অনুষঙ্গ প্রতিষ্ঠান ওয়েন্ডলার ইন্টারলাইনিং
- স্কিল এলিভেশন একাডেমির আয়োজনে কমিউনিকেশন ও লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
- দুই-স্তরবিশিষ্ট সেলুলোজভিত্তিক সুপারঅ্যাবজর্বেন্ট হাইড্রোজেল কম্পোজিটের ১ম উদ্ভাবক সুষমা সাহা স্বাতী
- বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০
- বুটেক্স সাইন্স ক্লাবের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন প্রতিযোগিতা টেক্সভার্স ২.০
- গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ: ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আলটিমেটাম
- ঝুঁকি এড়াতে কৌশল বদলাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড: ভারত-ভিয়েতনামে ঝুঁকছে ক্রেতারা, চাপের মুখে বাংলাদেশ


