EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ঢাকার ধামরাইয়ে অর্ধমাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অবস্থিত MU EN টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, সকালে কাজে যোগ দেওয়ার পর তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের প্রথম ১৫ দিনের বেতন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বোনাস দেওয়ার দাবি জানান। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে দুপুর ২টার দিকে কারখানার পাশের একটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক শ্রমিক।

আন্দোলনে অংশ নেওয়া এক নারী শ্রমিক বলেন, ঈদের আগে পরিবারের খরচ মেটাতে তারা অর্ধমাসের বেতন ও বোনাস চান। কিন্তু কোনো অর্থ পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি ও বিক্ষোভে নামেন।

অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মাসের শেষেই বেতন পরিশোধ করা হয়। কারখানার পরিচালক ইমাম হোসেন বলেন, গত ১৩ মার্চ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এখন শ্রমিকরা মাসের মাঝামাঝি সময়ে বেতন ও বোনাস দাবি করায় পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com