আন্তর্জাতিক পোশাক ও টেক্সটাইল খাতের অন্যতম বৈশ্বিক আয়োজন ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস’-এর ৫৯তম আসর আজ ২ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শেষ হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলাটি গত ৩১ আগস্ট শুরু হয়েছিল।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ১,৩০০টি পোশাক ও টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য ও উদ্ভাবন তুলে ধরে। বিশ্বজুড়ে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং টেকসই সোর্সিং ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে মেলাটি আয়োজিত হয়।

মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। দেশের ১৭টি স্বনামধন্য টেক্সটাইল ও অ্যাপারেল প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অধীনে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাকি ৫টি প্রতিষ্ঠান সরাসরি ও স্বাধীনভাবে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে নিজেদের পণ্য উপস্থাপন করে।

আন্তর্জাতিক পোশাক ও টেক্সটাইল খাতের অন্যতম বৈশ্বিক আয়োজন ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস’-এর ৫৯তম আসর আজ ২ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শেষ হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলাটি গত ৩১ আগস্ট শুরু হয়েছিল।এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ১,৩০০টি পোশাক ও টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য ও উদ্ভাবন তুলে ধরে। বিশ্বজুড়ে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং টেকসই সোর্সিং ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে মেলাটি আয়োজিত হয়।

মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। দেশের ১৭টি স্বনামধন্য টেক্সটাইল ও অ্যাপারেল প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অধীনে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাকি ৫টি প্রতিষ্ঠান সরাসরি ও স্বাধীনভাবে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে নিজেদের পণ্য উপস্থাপন করে।

About The Author

স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com