Advertisement

“মায়ের ডাক”-এর সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা।

সাক্ষাৎকালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শামসু উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ফোরামের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক নবনির্বাচিত বুটেক্স ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন কাজল ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মাদ রুবেলকে সঙ্গে নিয়ে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা এমপি সানজিদা ইসলাম তুলির নেতৃত্ব, মানবিক উদ্যোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। জবাবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি দেশের টেক্সটাইল খাতের টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগিয়ে নিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com