জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, পৃথক নীতির দাবি বিটিএমএরদেশে জ্বালানি ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে শিল্প উৎপাদন ও নতুন বিনিয়োগ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সম্প্রতি এক আলোচনায় জানানো হয়, দেশের মাত্র ২০ দশমিক ১ শতাংশ ব্যবসায়ী অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন।বর্তমানে তীব্র গ্যাস সংকট, গ্যাসের নিম্নচাপ, বিদ্যুতের ঘাটতি এবং ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আগস্টের শুরুর দিকে দেশে বিদ্যুতের ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এর পাশাপাশি পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে, এমনকি কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

আয়োজিত প্যানেল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বর্তমান সংকট মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে তৈরি হওয়া দুর্বলতারই ফল।

রপ্তানিমুখী ও জ্বালানি-নির্ভর শিল্প খাতকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিল্পের জন্য একটি পৃথক ও স্পষ্ট ‘শিল্প জ্বালানি নীতি’ প্রণয়নের জোর দাবি জানান তিনি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com