ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সানজিদা ইসলাম তুলি তার বার্তায় লিখেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের মাধ্যমে আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলা যেন আমাকে দেশ, জনগণ এবং দলের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার তৌফিক দান করেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তার এই অন্তর্ভুক্তির পর সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com