দ্রুত বদলে যাচ্ছে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্প। টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে টিকে থাকার প্রধান শর্ত হলো পরিবেশবান্ধব ও সাসটেইনেবল হওয়া। এই পরিবর্তনের অগ্রপথিক ইতালির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফ্রাতেলি রিচি (Fratelli Ricci)। Chemicals For Tomorrow এই দর্শনকে ধারণ করে গ্রিন কেমিস্ট্রির মাধ্যমে টেক্সটাইল শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে RICCI Chemicals।

১৯৪০ সালে ইতালির বুস্তো আরসিজিও (Busto Arsizio) শহরে যাত্রা শুরু করা ফ্রাতেলি রিচি আজ প্রায় আট দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বিশ্বস্ত টেক্সটাইল কেমিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। ইতালির শীর্ষস্থানীয় কেমিক্যাল প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বের পাঁচটি মহাদেশের ৮০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইতালিতে তিনটি আধুনিক উৎপাদন কারখানার পাশাপাশি চীন ও ব্রাজিলেও রয়েছে অত্যাধুনিক উৎপাদন সুবিধা। ১,২০০-এরও বেশি বিশেষায়িত পণ্যের সমন্বয়ে গঠিত তাদের বিশাল পোর্টফোলিও বিশ্বজুড়ে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পখাতের বহুমুখী চাহিদা পূরণ করে আসছে।

RICCI Chemicals-এর সবচেয়ে বড় শক্তি শুধু তাদের দীর্ঘ অভিজ্ঞতা নয়, বরং গবেষণা, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি অবিচল প্রতিশ্রুতি। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, ভবিষ্যতের শিল্পায়ন হবে এমন, যেখানে উৎপাদনশীলতা ও পরিবেশ—দুটিই সমান গুরুত্ব পাবে। সেই লক্ষ্য থেকেই তারা আন্তর্জাতিক ZDHC (Zero Discharge of Hazardous Chemicals)-এর মতো কঠোর মানদণ্ড অনুসরণ করে নিরাপদ ও টেকসই কেমিক্যাল সমাধান তৈরি করছে।

গ্রিন কেমিস্ট্রির এই যাত্রায় RICCI Chemicals ইতোমধ্যেই বেশ কয়েকটি যুগান্তকারী উদ্ভাবন উপহার দিয়েছে। Peridox Verde ক্লোরিন-মুক্ত ব্লিচিং প্রযুক্তির মাধ্যমে প্রচলিত ব্লিচিংয়ের তুলনায় আরও নিরাপদ ও পরিবেশবান্ধব সমাধান প্রদান করে। ডেনিম শিল্পের জন্য Natural Abrasive প্রযুক্তি প্রাকৃতিক পাথরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে উৎপাদন প্রক্রিয়াকে আরও টেকসই করেছে। একইভাবে ক্ষতিকর Potassium Permanganate (PP)-এর পরিবর্তে তাদের Advanced PP Replacement পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া Bio Lift Series শতভাগ ফসিল-কার্বন-মুক্ত। অন্যদিকে Vegetable-based Softener প্রযুক্তি পরিবেশবান্ধব টেক্সটাইল ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করেছে।

RICCI Chemicals-এর ব্যবসায়িক দর্শনও অন্যদের থেকে আলাদা। প্রতিষ্ঠানটি কেবল কম দামে কেমিক্যাল বিক্রির প্রতিযোগিতায় বিশ্বাস করে না। তাদের মূল লক্ষ্য হলো “Lowest Total Cost”—অর্থাৎ প্রতি মিটার কাপড় উৎপাদনের মোট ব্যয় কমিয়ে আনা। উন্নত কেমিক্যাল প্রযুক্তির মাধ্যমে তারা পানির ব্যবহার কমাতে, পুনরায় ডাইংয়ের প্রয়োজনীয়তা হ্রাস করতে এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে। ফলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি সময়, জ্বালানি ও সম্পদেরও উল্লেখযোগ্য সাশ্রয় হয়, যা দীর্ঘমেয়াদে টেক্সটাইল মিলগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়িয়ে তোলে।

টেক্সটাইল উৎপাদনের প্রতিটি ধাপের জন্য RICCI Chemicals বিশেষায়িত সমাধান তৈরি করেছে। স্পিনিং পর্যায়ে বিভিন্ন ধরনের সিনথেটিক ও প্রাকৃতিক ফাইবারের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে তাদের উন্নত স্পিনিং অক্সিলিয়ারি ও কোনিং অয়েল ব্যবহৃত হয়। প্রিপারেশন ও ব্লিচিং পর্যায়ে ডিটারজেন্ট, ওয়েটিং এজেন্ট, এনজাইম, স্ট্যাবিলাইজার ও অপটিক্যাল ব্রাইটনার কাপড়কে ডাইংয়ের জন্য উপযুক্ত করে তোলে। ডাইং ও প্রিন্টিং পর্যায়ে উন্নত ডিফোমার, ফিক্সিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, থিকনার এবং বিশেষায়িত পেস্ট নিশ্চিত করে নিখুঁত রঙ ও উন্নত ফিনিশ। অন্যদিকে ফিনিশিং পর্যায়ে সিলিকন সফটনার, অ্যান্টি-ক্রিজ এজেন্ট, ওয়াটার ও অয়েল রিপেলেন্ট, অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট এবং বায়ো-পলিশিং প্রযুক্তি কাপড়কে আরও আকর্ষণীয়, আরামদায়ক ও টেকসই করে তোলে।

এছাড়াও, লেদার প্রসেসিং, কসমেটিকস, পেইন্টস ও বার্নিশ, ধাতু শিল্প, প্লাস্টিক অ্যাডিটিভস, কৃষি এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন শিল্পখাতেও প্রতিষ্ঠানটি উচ্চমানের কেমিক্যাল ও বিশেষায়িত সমাধান সরবরাহ করে আসছে। বহুমুখী এই সক্ষমতা প্রতিষ্ঠানটির গবেষণা, প্রযুক্তি এবং গুণগত মানের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারেরই প্রতিফলন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুরুত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিয়ত বাড়ছে। এই সম্ভাবনাময় বাজারকে সামনে রেখে RICCI Chemicals তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, ইতালীয় প্রযুক্তি এবং টেকসই উৎপাদনের দর্শন নিয়ে বাংলাদেশের শিল্পখাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার শফিউল আলম পলাশের নেতৃত্বে একটি দক্ষ টিম স্থানীয় টেক্সটাইল ও ডাইং মিলগুলোর সঙ্গে সরাসরি কাজ করছে। তারা কেবল কেমিক্যাল সরবরাহেই সীমাবদ্ধ নয়; বরং কারখানায় নিয়মিত টেকনিক্যাল সাপোর্ট, ফ্যাক্টরি ট্রায়াল, প্রশিক্ষণ এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলছে। এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্প আরও আধুনিক, দক্ষ এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com